
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরকালিকাপুর এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল খালেক নামে এক নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
জানা যায়, উপজেলার চরকালিকাপুর দুর্গাবাগান বাড়ি নৈশপ্রহরী আব্দুল খালেক শিশু রেশমীকে আম দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে যায়। পরে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। শিশুটির পরিবার জানায়, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর শিশুটি প্রস্রাব করতে গেলে তীব্র ব্যথায় চিৎকার করে ওঠে। তখন শিশুটির মা রুপালী বেগম কারণ জানতে চাইলে শিশুটি জানায়,খালেক মামা আমাকে ব্যথা দিয়েছে, আমি প্রস্রাব করতে পারছি না।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শিশুটির বাবা আব্দুর রাজ্জাক দেওয়ানগঞ্জ মডেল থানা-এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেফতার করে।আজ সকাল ১১টায় শিশুটির মা রুপালী বেগম বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা-এ মামলা দায়ের করেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার্স ইন্চাজ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিষয়টি জানার পর অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি এবং অভিযুক্তকে গ্রেফতার করেছি। শনিবার দুপুর ১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :