
মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তরুণরাই গড়বে আগামীর সুন্দর পৃথিবী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবিদ্বারের কাচিসাইরে গাজী মোঃ আলী আযমকে সভাপতি ও মোঃ আফরোজ সরকার কে সাধারণ সম্পাদক এবং মোঃ বদিউল আলম সরকার কে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ২১সদস্যর কার্যনির্বাহী কমিটির কাচিসাইর আলোর দিশারী নামের এই সামাজিক ও মানবিক সংগঠন । একদল স্বপ্নবাজ ও সমাজসেবায় প্রতিশ্রুতিবদ্ধ তরুণদের উদ্যোগে গঠিত এ সংগঠনটি মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী ও তরুণদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ তাদের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান সহ অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। খাদ্য সহায়তা প্রদান, জরুরি চিকিৎসা সেবায় সহায়তা এবং সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করবে তারা। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সচেতনতা সৃষ্টি এবং তাদের সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া সকল ধরনের সামাজিক অনাচারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা এবং যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বিষয়েও গুরুত্বারোপ করা হবে বলে জানানো হয়।
সংগঠনের সভাপতি গাজী আলী আজম বলেন, “একটি সুন্দর সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আমরা চাই, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ আমাদের এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ করুক এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিক।”
তিনি আরও বলেন, সবার দোয়া ও সমর্থন থাকলে এই সংগঠন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবকল্যাণে কাজ করতে পারবে।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ বলেন সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা ও পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের প্রতি মাদককে ‘না’ বলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
তারা আরো বলেন নানা প্রতিকুলতা জয় করে আমরা সমাজের হতদরিদ্র, অসহায় ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও সবার সহযোগিতা পেলে এলাকার উন্নয়নের পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে মানবিক কাজের মাধ্যমে সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে তারা আশাবাদী।
আপনার মতামত লিখুন :