বাজেট অধিবেশন ৭ জুন 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
বাজেট অধিবেশন ৭ জুন 

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ৭ জুন (রোববার) বিকেল ৩টায় শুরু হবে। এটি হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর পরিচালক (গণসংযোগ) সাইদুজ্জামান সাঈদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

সূত্র অনুযায়ী, অধিবেশনটি ১৪৩৩ বঙ্গাব্দের ২৪ জ্যৈষ্ঠ মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ৭ জুন রোববার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে।

এটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং একইসঙ্গে দেশের গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন হিসেবে বিবেচিত হচ্ছে। এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাস করা হবে।

অর্থনীতিবিদদের মতে, বাজেট অধিবেশন হওয়ায় এ অধিবেশনে দেশের রাজস্বনীতি, উন্নয়ন পরিকল্পনা এবং বিভিন্ন খাতের ব্যয় বরাদ্দ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। জাতীয় সংসদের এই অধিবেশনকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।