প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৭ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে ধর্ম খাতের উন্নয়ন, ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এর কার্যকারিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয় বলে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।

সরকারি সূত্রে জানা গেছে, ধর্মীয় ও ওয়াকফ সংশ্লিষ্ট সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর বিষয়ে এ ধরনের উচ্চপর্যায়ের আলোচনা নিয়মিতভাবে করা হচ্ছে। সৌজন্য সাক্ষাৎটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং সংশ্লিষ্টরা ভবিষ্যতে ওয়াকফ ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।