
সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাগৃহে বুধবার (৬ মে) সকাল ১১টায় “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘মানবাধিকার সুরক্ষায় নেটওয়ার্ক শক্তিশালীকরণ’ (DHRNS) প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, সাতক্ষীরা। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
সংলাপে বক্তারা বলেন, গণতন্ত্রের অগ্রগতিতে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
এতে সাতক্ষীরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন মানবাধিকারকর্মী অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :