
সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বৃহস্পতিবার (৭ মে) পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম।
বুধবার (৬ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ে বিআরটিএর সার্ভার ও স্টোরেজ সিস্টেমের রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে। এ কারণে ওই সময় ফুয়েল পাসের অনলাইন নিবন্ধন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম সিস্টেমের কর্মক্ষমতা ও নিরাপত্তা আরও উন্নত করার অংশ হিসেবে নেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে সেবা পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে।
এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট সেবা গ্রহণকারীদের প্রয়োজনীয় কাজ নির্ধারিত সময়ের বাইরে সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং সবার সহযোগিতা কামনা করেছে।
আপনার মতামত লিখুন :