সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৬ মে) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারেক রহমান উল্লেখ করেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছা বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তিনি আরও বলেন, বেগম জেবুন্নেছা ছিলেন একজন আদর্শ শিক্ষক ও মহিয়সী নারী। শিক্ষকতা পেশায় তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার অসংখ্য শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, একজন মা হিসেবে তিনি তার সন্তানদের সুশিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সমাজেও একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

তারেক রহমান মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তার মৃত্যুতে শুধু পরিবার নয়, সমাজের অনেক মানুষ শোকাহত। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।