শ্যামনগরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান


শ্যামনগর প্রতিনিধি, এস কে সিরাজ   প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
শ্যামনগরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শিক্ষার্থীবান্ধব রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৬ মে) সকালে কলেজের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কর্মসূচি চালানো হয়। এতে সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা ঝাড়ু, বস্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ক্লাসরুম, লাইব্রেরি, খেলার মাঠ এবং প্রশাসনিক ভবনের সামনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য অপসারণের মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধিতেও ভূমিকা রাখেন তারা।

এ বিষয়ে কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষা গ্রহণ করা শিক্ষার্থীদের অধিকার। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব এবং ছাত্রদল এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

ছাত্রদলের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন কলেজ কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীরা। তারা মনে করছেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একটি সুন্দর শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান উজ্জলসহ ফরিদ উদ্দিন, ইয়াসিন আরাফাত রোহান, ফিরদাউস হোসেন, মুত্তাকিম বিল্লাহ, তামিম হোসেন, সামিউল ইসলাম সামি, ইরান, মিজানুর রহমান, নাজমুল, সিহাব, অর্পণ, সাদিত, রোহান, আব্দুল্লাহ, সুদীপ্ত, রিপনসহ আরও অনেকে।