
ঢাকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-২ শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়ার শিবগঞ্জ পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করেছে।
গত মঙ্গলবার (৫ মে) দুপুরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের চিঠি শিবগঞ্জ পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, নির্ধারিত মানদণ্ড ও সার্কুলারের আলোকে পর্যালোচনা করে পৌরসভার এ শ্রেণি উন্নীতকরণ করা হয়েছে। জারিকৃত আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক সক্ষমতা ও নাগরিক সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :