ঝড়ে ফসলের ক্ষতির আশঙ্কা

লালপুরে বজ্রপাতে কৃষকের মৃ’ত্যু’


লালপুর উপজেলা প্রতিনিধি,শামসুল ইসলাম প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
লালপুরে বজ্রপাতে কৃষকের মৃ’ত্যু’

নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে আজিজ মন্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের নওসাড়া সুলতানপুর চরে এ ঘটনা ঘটে।

নিহত আজিজ মন্ডল একই এলাকার মসলেম মন্ডলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আজিজ মন্ডল চরের একটি জমিতে কৃষিকাজে যান। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং শরীরের একাংশ পুড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে একই দিন দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় হালকা ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে বোরো ধান, তরমুজ ও বাঙ্গি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।