
মানিকগঞ্জে প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘এরিয়া ৫১ একাডেমি’ নামের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুর ২টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার নবীন মার্কেটের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালনা করছেন ফয়সাল আহমেদ রিকি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, যিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে একাডেমির কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনী আয়োজনে অংশ নেওয়া অর্ধশতাধিক তরুণ-তরুণী প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
তারা আরও জানান, ঘরে বসেই আয় করার সুযোগ তৈরি করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে পরিবারকে স্বনির্ভর করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, ডেটা সংরক্ষণ ও রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তি খাতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, এসব খাতে দক্ষ জনবল তৈরি হলে বেকারত্ব হ্রাস পাবে এবং দেশের প্রযুক্তিখাত আরও সমৃদ্ধ হবে।
উদ্যোক্তারা জানান, ‘এরিয়া ৫১ একাডেমি’র মাধ্যমে স্থানীয় তরুণদের আধুনিক প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। আয়োজকরা একাডেমির সার্বিক সাফল্য কামনা করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :