সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. তারিকুল ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৫ মে) তিনি অ্যাটর্নি জেনারেল বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি জানান, আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭ এ সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণেই তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের স্বার্থে এবং আইনজীবী সমিতির কার্যক্রমে সরাসরি যুক্ত থাকার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন।

আইনজীবী মহলে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকে, কারণ এর মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবীদের নেতৃত্ব নির্ধারিত হয়।তারিকুল ইসলামের পদত্যাগ ও প্রার্থিতার ঘোষণাকে ঘিরে আইনজীবী অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।