৩৬ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ময়মনসিংহ কোতোয়ালি থানা ছাত্রদল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
৩৬ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ময়মনসিংহ কোতোয়ালি থানা ছাত্রদল

দীর্ঘ ৩৬ বছর পর ময়মনসিংহ সদর উপজেলা কোতোয়ালি থানা ছাত্রদলের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

এর আগে ২০২৫ সালের ১৫ মে ৪ সদস্যের একটি আংশিক কমিটি গঠন করা হয়। সেই কমিটির ধারাবাহিকতায় এক বছর ১৩ দিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফ রব্বানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাজিদ হাসান।

সাজিদ হাসান বলেন, দীর্ঘ ৩৬ বছর পর কোতোয়ালি থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি পাওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব।

একইভাবে অনুভূতি প্রকাশ করে সভাপতি মো. আরিফ রব্বানী বলেন, কমিটির সব নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাব।

দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস বিরাজ করছে