
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত এক আন্তজেলা চোরচক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ঈগল চত্বর এলাকায় একটি মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি স্থানীয় কুশাবাড়ি এলাকার বাসিন্দা এবং নুরুল ইসলামের ছেলে।
গত ৩ মে রাতে মিরপুর থানার এসআই রুহুল আজমের নেতৃত্বে একটি দল কুশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পরে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :