
দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গত সোমবার সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি নাজিরপুরের চৌঠইমহল বে-স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা বলেন, স্বাধীনতার পর থেকেই একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং এখনো একই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান টিপু হাজরা, শফিকুল ইসলাম সাফিক, শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির মল্লিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ ফরাজী, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান ফরাজী, মাজেদুল কবির রাসেল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মিল্টন মাঝি, ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান ও সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পিসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :