লালপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
লালপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নাটোরের লালপুর উপজেলায় ট্রাকের চাপায় আশরাফুল ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (০৪ মে) দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুপুরের দিকে আশরাফুল ইসলাম মোটরসাইকেলে করে লালপুর ফিলিং স্টেশনে জ্বালানি নিতে যাচ্ছিলেন। এ সময় লালপুরগামী একটি মালবোঝাই ট্রাকের চাকায় তিনি পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।