মাদারীপুরের শিবচরে সংবর্ধনা ও মতবিনিময় সভা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
মাদারীপুরের শিবচরে সংবর্ধনা ও মতবিনিময় সভা

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে শিবচর পৌর অডিটোরিয়ামে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি জাহান্দার আলী জাহান। প্রধান বক্তা ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিসেস নাদিরা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য বাশার সিদ্দিকীসহ জেলা ও উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে এমপি জাহান্দার আলী জাহানসহ নেতৃবৃন্দ শিবচর পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম মল্লিকের বাবা মরহুম আব্দুর রশিদ মল্লিকের কবর জিয়ারত করেন। মতবিনিময় সভায় নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।