সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রতীকী অবস্থান কর্মসূচি পালিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রতীকী অবস্থান কর্মসূচি পালিত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

রবিবার সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করা এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সাংবাদিক আব্দুস সামাদের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, সাংস্কৃতিক কর্মী স. ম. তুহিন, জেলা নাগরিক কমিটির সভাপতি শেখ আজাদ হোসেন বেলাল, দৈনিক দৈক্ষিণ মশালের সম্পাদক আশেক-ই-এলাহী এবং এখন টিভির জেলা প্রতিনিধি শেখ আহসানুর রহমান রাজীবসহ অন্যান্যরা।