
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (৩ মে) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা ঝাটুরদিয়া বাজার থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা হলে পেছন দিক থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও ৫-৭ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :