
সভায় গ্লোবাল টিভি ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান রুবেল সভাপতি এবং দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নুরুল ইসলাম (দৈনিক দিনকাল), সহ-সভাপতি সৈয়দ জুনাঈদ মো. হাবিবউল্লাহ (দৈনিক ইনকিলাব), যুগ্ম সম্পাদক মো. হোছাইন (দৈনিক ইনফো বাংলা), সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন (বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন) এবং অর্থ সম্পাদক জিয়াবুল হক (দৈনিক জনকণ্ঠ) মনোনীত হন।
এছাড়া প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বিজয় টিভি ও দৈনিক ভোরের ডাক) এবং দপ্তর সম্পাদক মিনহাজ বাঙ্গালী (দৈনিক কালবেলা ও শাহ আমানত) হিসেবে দায়িত্ব পান। কমিটির সদস্য হিসেবে আরিফুর রহমান আফজালী, ইকবাল মুন্না, আবুল কালাম আজাদ, সারওয়ার কামাল, আরিফুল ইসলাম ও রনি কান্তি দেবকে অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য, গত ১ মার্চ সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের ৯০ দিনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :