
গোপালগঞ্জের মুকসুদপুরে ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৩ মে) বিকাল ৪টায় একটি পরিচিতি সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আমিন হারুন অর রশিদ এবং সঞ্চালনা করেন মাসুদুর রহমান। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।
বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফসহ অনেকে। এছাড়া আমিন মিজানুর রহমান মোল্লা, আমিন মতিয়ার রহমান মোল্লা, আমিন মো. সহিদ মোল্লা, মো. জাহাঙ্গীর আলম ও আমিন রুহুল আমিন প্রমুখও বক্তব্য দেন।
সভা শেষে মো. মিজানুর রহমান মোল্লাকে আহ্বায়ক এবং মাসুদুর রহমান সহিদকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— জাহাঙ্গীর আলম, মতিয়ার রহমান মোল্লা, গোলাম কিবরিয়া, মিরাজুল ইসলাম ও মিহির কুমার রায়।
আপনার মতামত লিখুন :