
রাজধানীর গুলশান, বনানী, বারিধারাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রোববার (৩ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সম্ভাব্য জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট লাইনের ভালভ বন্ধ করে জরুরি ভিত্তিতে লিকেজ মেরামতের কাজ চলছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই সমস্যার সমাধান করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :