বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ০১টায় সাতকানিয়া উপজেলা প্রশাসন কার্যালয় মাঠে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, “বন্যার শুরু থেকেই সরকারের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের সমন্বয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সহায়তা পৌঁছে দিয়েছেন।
তিনি আরও জানান, জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর সব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্ততথ্যের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টেকসই পুনর্বাসনে জেলা পরিষদ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
বন্যা পরবর্তী পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, সাতাকানিয়া পানি নেমে গেলেও মানুষের দুর্ভোগ এখনো শেষ হয়নি। তবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের মূল দায়িত্ব সরকার নিয়েছে এবং এই প্রক্রিয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজ অব্যাহত থাকবে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
জনাব,লায়ন নাজমুল মোস্তফা আমিন, সংসদ সদস্য পদপ্রার্থী (সাতকানিয়া-লোহাগাড়া) শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, মুজিবুর রহমান ও জামাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, হাজী রফিকুল আলম, সাবেক সভাপতি, সাতকানিয়া পৌরসভা বিএনপি, নুরুল কবির, সাবেক সাধারণ সম্পাদক, সাতকানিয়া উপজেলা বিএনপি, জসিম উদ্দিন আব্দুল্লাহ, জেলা বিএনপি মোহাম্মদ মহসিন, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল জনাব, হাসান আলী, সহ-সভাপতি, জেলা যুবদল, অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।