সরাইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সরাইল ক্রাইম রিপোর্টার মোঃ ফয়জুল কবির প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সভায় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিজাম উদ্দিন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি,  মাদক, দাঙ্গা ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, সার্বিক উন্নয়ন কার্যক্রম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও  সাংবাদিক সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।