এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে ফল প্রকাশ করা হবে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল ১০ আগস্ট একযোগে প্রকাশ করা হবে।

তবে ফল সংগ্রহ ও অনলাইনে দেখার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।