নন্দীগ্রামে ৭৫০ মিটার আরসিসি রাস্তা নির্মাণকাজের শুভ উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনটি স্থানে মোট ৭৫০ মিটার নতুন আরসিসি (RCC) সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেল ৫টায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (GPBMD) আওতায় এবং নন্দীগ্রাম পৌরসভার বাস্তবায়নে এসব সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৪৬ হাজার ৪৯০ টাকা।

প্রকল্পের আওতায় বৈলগ্রাম ওমরপুর-তালোড়া রোড থেকে বিটুর বাড়ি পর্যন্ত ২০০ মিটার, বৈলগ্রাম ইউনুসের পুকুরপাড় থেকে কবরস্থান পর্যন্ত ৩৪০ মিটার এবং বৈলগ্রাম উত্তরপাড়া ওমরপুর-তালোড়া রোড থেকে ফটিকের বাড়ি পর্যন্ত ২১০ মিটার আরসিসি রাস্তা নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, নন্দীগ্রাম পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, পৌর নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, ১ নম্বর বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবীসহ অনেকে।

স্থানীয়রা জানান, নতুন আরসিসি সড়ক নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। পাশাপাশি দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।