ঘাটাইলের ধলাপাড়ায় ট্রাক মালিক সমিতির নবনির্মিত অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি, মোশারফ হোসেন মুরাদ প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির ধলাপাড়া শাখার উদ্যোগে নবনির্মিত ট্রাক মালিক সমিতির কার্যালয়ের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৪টায় ঘাটাইল উপজেলার ধলাপাড়া পেচার আটা মোড়ে নবনির্মিত কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ধলাপাড়া এলাকার ট্রাক মালিক, চালক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। নতুন কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে দেশ, জাতি এবং পরিবহন খাতের সার্বিক উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্মিত এই কার্যালয় ট্রাক মালিকদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মালিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনায় এটি সহায়ক হবে। তারা মালিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সহযোগিতার মনোভাব বজায় রেখে সংগঠনের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাপাড়া ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আশরাফ সিকদার, কার্যকরী সভাপতি মো. নজরুল ইসলাম সিকদার, সহ-সভাপতি মো. মিজানুর রহমান মিন্টু, মো. আবু বকর আবু, মো. ফজলুল হক ও মো. খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক মো. সোলায়মান সরকার ও মো. সোহরাব আলী, কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদের ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবির হোসেন সিকদার, ধর্মবিষয়ক সম্পাদক মো. কামরুল হোসেন মণ্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোস্তফা খান, প্রচার সম্পাদক মো. পাপ্পু মিয়া, দপ্তর সম্পাদক মো. শাহ-আলম এবং সড়ক সম্পাদক মো. আব্দুল কাদেরসহ সমিতির অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি এবং পরিবহন খাতে সংশ্লিষ্ট সকলের নিরাপদ ও সফল কর্মজীবন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত সবাই নতুন কার্যালয়কে সংগঠনের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও সংগঠনের ঐক্য ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।