খোলাবাড়িয়ায় প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাটোর জেলা প্রতিনিধি, শরিফুল ইসলাম প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নাটোর সদর উপজেলার ৪ নম্বর লক্ষীপুর ইউনিয়নের খোলাবাড়িয়া গাবতলী উচ্চ বিদ্যালয় মাঠে খোলাবাড়িয়া যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টায় আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে উত্তরপাড়া (আকাশি রঙের জার্সি) ও দক্ষিণপাড়া (টিয়া লাল রঙের জার্সি) দলের মধ্যে প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল, ৪০ বছর ঊর্ধ্ব সাবেক ফুটবলারদের অংশগ্রহণ, যা দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

খেলা শুরুর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেন কাঙ্গাল, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল ভূঁইয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ভূঁইয়া এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিস উদ্দিন।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খেলার ধারাভাষ্য প্রদান করেন মো. আমজাদ হোসেন রানা। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল খোলাবাড়িয়া গাবতলী মোড় যুবসমাজ।