মানিকগঞ্জ সদর থানার ওসির কক্ষে অগ্নিকাণ্ড

মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি, আজহার হোসেন। প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ওসির কক্ষের টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় তা থানার অন্য কোনো অংশে ছড়িয়ে পড়েনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।