নাটোরে ভোরের চেতনার সম্পাদক শফিকুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নাটোর জেলা প্রতিনিধি, শরিফুল ইসলাম প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে নাটোর জেলার প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। সম্পাদকের আগমন উপলক্ষে জেলা ও উপজেলা প্রতিনিধিদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি মো. শরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন।

তিনি মফস্বল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সততা, দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও মানসম্মত সংবাদ পরিবেশনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি মো. শামসুল ইসলাম, বড়াইগ্রামের সিনিয়র সাংবাদিক ও বড়াল সাময়িকী-এর প্রকাশক ও সম্পাদক পিকে এম আব্দুল বারী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সিহাব, কোষাধ্যক্ষ ও বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি কায়েস উদ্দিন, জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধি এবং শিক্ষানবিশ সাংবাদিক মেহেদী হাসানসহ অনেকে।