দৌলতপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছ লাগানো কার্যক্রমের উদ্বোধন

মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি, আজহার হোসেন প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় দৌলতপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ সুরক্ষাই নয়, দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় তারা বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।