বালিয়াকান্দিতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বালিয়াকান্দি সংবাদদাতা: প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীজন, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের স্মৃতি চির অম্লান রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে শহিদদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।