তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না, কাকে বললেন পরীমণি

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা ফুটবলার হ্যারি কেনকে উদ্দেশ্য করে দেওয়া তার একটি রসিকতাপূর্ণ পোস্ট ইতোমধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে পরাজয়ের পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লেখেন, “Harry Kane, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!”

পরীমনির এই মন্তব্যের পেছনে রয়েছে তার আগের একটি ঘোষণা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ডের পরাজয়ের পর হ্যারি কেনকে উদ্দেশ্য করে মজার ছলে এমন মন্তব্য করেন এই অভিনেত্রী।

পোস্টটি প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অসংখ্য ভক্ত-অনুসারী পোস্টটিতে প্রতিক্রিয়া জানান। সর্বশেষ তথ্য অনুযায়ী, পোস্টটিতে এক লাখের বেশি রিয়্যাকশন পড়েছে এবং মন্তব্যের সংখ্যাও ছাড়িয়েছে দেড় হাজারের বেশি।

পরীমনির এই পোস্টকে অনেকেই নিছক হাস্যরস হিসেবে নিয়েছেন। আবার কেউ কেউ তার ব্যক্তিগত জীবন ও সম্ভাব্য নতুন বিয়ে নিয়ে নানা আলোচনা শুরু করেছেন। মন্তব্যের ঘরে অনেক নেটিজেন মজার মজার প্রতিক্রিয়া জানিয়েছেন, কেউ আবার হ্যারি কেনকে ঘিরে এমন মন্তব্যের কারণ জানতে চেয়েছেন।

এদিকে, পরীমনির ভক্তদের একটি অংশ মনে করছেন, এই পোস্টের মাধ্যমে তিনি হয়তো নতুন কোনো ইঙ্গিত দিয়েছেন। তবে বিয়ে নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

নিজের ব্যক্তিগত জীবন, অভিনয় ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের কারণে প্রায়ই আলোচনায় থাকেন পরীমনি। এবার হ্যারি কেনকে ঘিরে তার এই ব্যতিক্রমী মন্তব্যও ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহলের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো চলছে এ নিয়ে নানা আলোচনা ও মন্তব্য।