ব্যবসায়ী সনজয় মোদকের ছেলে সৌমিকের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন

মাদারগঞ্জ প্রতিনিধি, আনিছুর রহমান শাহীন  প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুলাই, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সৌমিক মোদক মুগ্ধ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সৌমিক মোদক মুগ্ধ শ্যামগঞ্জ কালীবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সনজয় মোদকের ছেলে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ফলাফল অনুযায়ী, সে মাদারগঞ্জ উপজেলার নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি অর্জন করেছে। তার পরীক্ষার রোল নম্বর ৮০০৯৪৭৫।

সৌমিকের এই কৃতিত্বে তার পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। ছেলের সাফল্যে আনন্দ প্রকাশ করে বাবা সনজয় মোদক মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “সন্তানের এ অর্জনে আমি অত্যন্ত আনন্দিত। তার এ সাফল্যের পেছনে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় কর্তৃপক্ষ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, সবার দোয়া ও সহযোগিতা অব্যাহত থাকলে সৌমিক ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জন করবে বলে তিনি আশাবাদী।

এদিকে সৌমিকের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল ২০২৬ সালে প্রকাশ করা হয়। এতে সারাদেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে।