পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দক্ষিণ কৌরিখাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শ্রেয়সী মন্ডল শ্রেয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬ এ কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছে।
শ্রেয়সী মন্ডল শ্রেয়া ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার নেছারাবাদ উপজেলা প্রতিনিধি সাংবাদিক দেবাশীষ মন্ডল আশীষ এবং তার সহধর্মিণী স্কুল শিক্ষিকা সম্পা রানী দম্পতির কন্যা।
শ্রেয়ার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। শিক্ষকরা জানান, নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও মনোযোগী প্রস্তুতির কারণেই শ্রেয়া এ অর্জন করতে সক্ষম হয়েছে।
সহপাঠীরাও তার এই সাফল্যে গর্ব প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শ্রেয়া তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও সাফল্য অর্জন করবে।
শ্রেয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক বৃত্তি অর্জন তার স্বপ্নপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও অব্যাহত সাফল্যের জন্য তারা সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।