আশুলিয়ায় “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ” আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ

আবদুল্লাহ আল মামুন: প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২৬

সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ, পেশাগত অধিকার সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরির লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়া থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেল ৩টায় সাভার সেনা শপিং কমপ্লেক্সে অবস্থিত একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মো. ইয়াসিনকে আহ্বায়ক এবং আসলাম হাওলাদার সাকিবকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মো. শিফাত মাহমুদ ফাহিমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন— মো. ইউসুফ আলী খান, শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, মো. আলী হোসেন, মো. শাহাদাত হোসেন সরকার, মো. সাইফুল আলম তৌহিদ এবং অ্যাডভোকেট শরিফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও পেশাগত বাধা দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এ কমিটি। একই সঙ্গে সংবাদকর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান, পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিক যেন হয়রানি, হামলা বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে আশুলিয়া থানা শাখা সর্বদা সক্রিয় থাকবে।

তারা আরও বলেন, সাংবাদিক সমাজের অধিকার ও কল্যাণে এ কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা সাংবাদিকদের অধিকার রক্ষা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।