ময়মনসিংহে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি, মতিউর রহমান প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ময়মনসিংহে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন শরীফ মিয়া। তিনি চরনিলক্ষিয়া ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার কামরুল হাসানের সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. সাফায়েত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় শরীফ মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।