পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

পঞ্চগড় জেলা প্রতিনিধি, মার্শাদুল ইভেন প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবু সাইম, জেলা জামায়াতের আমির মো. ইকবাল হোসাইন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল গফুরসহ পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবান্ধব সংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।