জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি সালেহ আহমেদের অকাল মৃত্যুতে ভোরের চেতনা পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
জানা যায়, আজ ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাভার এলাকায় ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সাংবাদিকতার প্রতি তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ এবং সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাঁকে সবার কাছে একজন সম্মানিত ও প্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।
তাঁর আকস্মিক মৃত্যু ভোরের চেতনা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মময় জীবন ও স্মৃতি সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
ভোরের চেতনা পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
মহান আল্লাহ তাআলার কাছে দোয়া, তিনি যেন মরহুম সালেহ আহমেদকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক মোকাবিলার শক্তি ও ধৈর্য দান করেন। আমিন। শোক প্রকাশে ভোরের চেতনা পরিবার।