ত্রিশালে বিএনপি নেতা মুজিবুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা

স্টাফ রিপোর্টার, জাকিয়া বেগম প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন বিএনপি নেতা মুজিবুল ইসলাম। ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদ, গণতন্ত্র, আইনের শাসন এবং সামাজিক ন্যায়বিচারের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।

বর্তমানে তিনি রামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং ত্রিশাল উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সভাপতি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দুইবার রামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি বীররামপুর উত্তরপাড়া বটতলা জামে মসজিদ ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, ত্রিশাল আবাসিয়া কামিল মাদরাসার শিক্ষানুরাগী সদস্য, আলী আকবর উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সদস্য এবং বীররামপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বীররামপুর উত্তরপাড়ার বাসিন্দা মুজিবুল ইসলাম শিক্ষাগতভাবে এমএ ও এমএম ডিগ্রিধারী।

নিজের রাজনৈতিক দর্শন সম্পর্কে তিনি বলেন, “ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদ, গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছি। দলীয় শৃঙ্খলা, গঠনতন্ত্র ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করাই আমার লক্ষ্য।”

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে মুজিবুল ইসলাম ত্রিশাল উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।