সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গত রবিবার বিকেল ৪টায় সীতাকুণ্ড পৌরসভার সিকিউর সিটি শপিংমলের ৬ষ্ঠ তলার মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভির মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা অনলাইন প্রতিনিধি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ান টিভির সাংবাদিক মো. পলাশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কমল কদর। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মো. তাওহিদুল হক চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো. শামসুল আলম আজাদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেলিমসহ অন্যান্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক নেতা মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুম, ইনফো বাংলা প্রতিনিধি নির্দেশ বড়ুয়া, দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি মো. আব্দুল হাই, গ্লোবাল টিভির প্রতিনিধি মো. মাসুম, বাংলা টিভির প্রতিনিধি মোহাম্মদ নওশীনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, এনটিভি দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে দর্শক-শ্রোতাদের আস্থা অর্জন করেছে। তারা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।