সরাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণ ও গাছের চারা বিতরণ

সরাইল ক্রাইম রিপোর্টার, ফয়জুল কবির প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনসুর আহমেদ এবং সরাইল থানার তদন্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পল্লী উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে কৃষক সমিতির সদস্যদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।