জামালপুরের মাদারগঞ্জে “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মাদারগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। সভা পরিচালনা করেন বিআরডিবি কর্মকর্তা রহুল আমিন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক রফিকুল বারী, বীর মুক্তিযোদ্ধা ও সফল সমবায়ী আব্দুন নুর লাল মাস্টার এবং সফল সমবায়ী সদস্য ফুলেরা বেগমসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে সমবায়ী সদস্যদের মাঝে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সমবায়ী সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।