মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধ’র্ষ’ণ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জুলাই, ২০২৬

রাজধানীর পল্লবী এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করার পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আনোয়ার হোসেন সাঈদ (৫০)কে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) রাত ২টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানা সূত্রে জানা গেছে, রাতে বাথরুম থেকে ফেরার সময় অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদ কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের ভাড়া বাসার দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে তাকে মারধর করার পর মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার পর কিশোরীকে বিবস্ত্র অবস্থায় কলপাড়ের একটি পানির হাউজে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত। পরে স্থানীয় এক ব্যক্তি অজু করতে গিয়ে পানির হাউজে অচেতন অবস্থায় কিশোরীকে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে আটক করে রাখেন। পরে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, স্থানীয় জনগণ ঘটনার খবর পেয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন সাঈদ ভিকটিমকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উত্যক্ত করতো ও খারাপ প্রস্তাব দিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।