সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া বাজারে দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ডের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার পর মাঝিয়াড়া বাজার এলাকায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাঝিয়াড়া জামে মসজিদের খতিব মাওলানা গাজী আব্দুল আলিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. শিমুল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য এবং আসন্ন নির্বাচনে তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মাওলানা রেজাউল ইসলাম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টু, ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম, জেলা ছাত্রনেতা মির্জা সাকিব এবং ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুর রশিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. জমিরউদ্দীন, মাঝিয়াড়া বাজার বণিক সমিতির সভাপতি মহাসিন শেখ, সাধারণ সম্পাদক শফিউর রহমান, সুমন শেখ, রবি শেখ, ইদ্রিস মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা এলাকায় দুষ্কৃতিকারীদের অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেন। অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।