গরমে আম খাওয়ার উপকারিতা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জুলাই, ২০২৬

গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম। দেশের বিভিন্ন ধরনের সুস্বাদু আম শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। তাই এই ফলটি প্রায় সবারই পছন্দের তালিকায় থাকে। আমে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, প্রোটিন, ভিটামিন ও ফোলেটসহ নানা গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আম ভিটামিন–সি-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত আম খেলে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে শরীরকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

হজমে সহায়তা করে

আমে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে। পাশাপাশি এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃদরোগসহ দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি হ্রাস করতে ভূমিকা রাখে। এক কাপ আমে প্রায় ৩ গ্রাম ফাইবার থাকে, যা স্বাস্থ্যের জন্য উপকারী।

স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক

আমে থাকা গ্লুটামিন অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে বলে মনে করা হয়। তাই স্মৃতিশক্তি দুর্বল হলে পরিমিত পরিমাণে আম খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক উপাদান

আমে থাকা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে বলে ধারণা করা হয়। তবে ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণে আম খাওয়াই নিরাপদ।

ত্বকের জন্য উপকারী

গরমে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। আমে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সহায়তা করে।

চোখের স্বাস্থ্যে উপকারী

আমে থাকা ভিটামিন–এ চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি দৃষ্টিশক্তি উন্নত করতে এবং চোখ সুস্থ রাখতে সহায়তা করে। সব মিলিয়ে বলা যায়, পরিমিত পরিমাণে আম খেলে এটি শরীরের জন্য অনেক উপকারী একটি মৌসুমি ফল।