নওগাঁর আত্রাই উপজেলায় থানা পুলিশ ও মোবাইল কোর্টের যৌথ অভিযানে তিনজন মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় আত্রাই থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—রাজশাহীর বাগমারা উপজেলার জিয়ানন্দপাড়া গ্রামের মৃত এছাহার প্রামানিকের ছেলে মো. সাজেদুল ইসলাম (১৮), আত্রাই উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার মো. শাহাবুদ্দিন আহমেদের ছেলে মো. সাকিব হোসেন (২১) এবং পাঁচপাকিয়া গ্রামের মো. আসলাম আলীর ছেলে মো. রায়হান আলী (২৫)।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।