জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে ধারণ করে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরে নজরুল বর্ষ ২০২৫–২৬ উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম, নজরুল সংগীত, কবিতা, আবৃত্তি এবং বাংলা সাহিত্য-সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম, শিক্ষক অধ্যাপক আবু সাইদ, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ সামিউল আযম মনির, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।