মিরপুরে নজরুল বর্ষ ২০২৬–২০২৭ উদযাপনের শুভ উদ্বোধন

মিরপুর উপজেলা প্রতিনিধি,আশিক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কুষ্টিয়ার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারাদেশে একযোগে নজরুল বর্ষ ২০২৬–২০২৭ উদযাপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিল্পী ও মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এ সময় নজরুল সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুর গফুর, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রীদি, মিরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শামসুল হকসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।