মাদারীপুর ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার স্মৃতি বিকাশ চাকমার বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গত বুধবার (১ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের উদ্যোগে অফিস কার্যালয়ে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা স্মৃতি বিকাশ চাকমার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার সততা, নিষ্ঠা ও পেশাগত অবদানের প্রশংসা করেন। এ সময় বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সহকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মৃতি বিকাশ চাকমার সহধর্মিণী সুমিতা চাকমা, এসএএস অধীক্ষক মুহাম্মদ আবুল বাসার হাওলাদার, অডিটর উদ্দীপন মণ্ডল, চ্যানেল এস-এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্ব, অডিটর মো. সোনা মিয়াসহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, স্মৃতি বিকাশ চাকমা বদলিজনিত বিদায়ের পাশাপাশি একদিন পর সরকারি চাকরি থেকে অবসরে যাবেন বলে জানা গেছে।